স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন বন্ধ করলেন সানচেজ
স্পেনের রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি দায়িত্বপালন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর এই ঘোষণা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর তিনি এখন তার সরকারি দায়িত্বপালন বন্ধ করবেন বলে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন।
স্পেনের সমাজতান্ত্রিক এই নেতা বুধবার বলেছেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও, তিনি সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন। ওই একইদিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে মিডিয়ার সামনে উপস্থিত হবেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সানচেজ তার অ্যাকাউন্টে শেয়ার করা একটি চিঠিতে লিখেছেন, ‘আমাকে বিরতি দিতে হবে এবং ভাবতে হবে। এই প্রশ্নের উত্তর জানা আমার জরুরিভাবে দরকার... আমার কি সরকারের নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত নাকি এই সম্মান ত্যাগ করা উচিত।’
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী ৪৯ বছর বয়সী বেগোনা গোমেজ দেশটির সরকারি কোনো পদে অধিষ্ঠিত নন এবং তার তার রাজনৈতিক প্রোফাইলও বেশ ছোট। নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মাদ্রিদভিত্তিক একটি আদালত বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিবেচনা করবে এবং তারা হয় তদন্ত চালিয়ে যাবে বা বাতিল করবে। তবে এ বিষয়ে তারা আরও কোনও তথ্য প্রদান করেনি এবং বলেছে, তদন্তটি গোপনে চলছে।
এদিকে আদালতের সিদ্ধান্তের পরে বিচার ব্যবস্থা কাজ করছে কিনা; সংসদে এমন প্রশ্ন করা হলে সানচেজ উত্তর দেন: ‘আজকের মতো দিনে এবং এই সংবাদ শোনার পর, সবকিছু সত্ত্বেও, আমি এখনও এই দেশের বিচার ব্যবস্থায় বিশ্বাস করি।’
অবশ্য স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস নতুন অভিযোগগুলোকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি