কুয়েতে স্মার্ট এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন
কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ও স্বপ্ন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।
এছাড়া উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অবঃ)।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি এবং রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।
দীর্ঘ প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র এনআইডি করা সম্ভব হয়নি। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হওয়াতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি