ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ১২:৮

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের আরোহীদের কেউ বেঁচে নেই। এমন তথ্যই জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এতে করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ মে) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

প্রেস টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর-হোসেন কৌলিভান্দ সোমবার সকালে টেলিভিশনে এই তথ্য ঘোষণা করেন।তিনি বলেন, রোববারের হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় কারো বেঁচে থাকার চিহ্ন নেই। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএন এবং আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান। তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা নিহত হয়েছেন কি না সেটি এখনও নিশ্চিত করে বলা হয়নি।

অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’।

প্রসঙ্গত, রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন।

ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে অবস্থিত ডিজমার জঙ্গলে ঘটেছে বলে জানিয়েছে প্রেস টিভি।

Admin / Admin

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি