হোয়াইটওয়াশ এড়াতে রাতে মাঠে নামছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর।
আজ শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে টানা হারে চারদিকেই সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। অবশ্য সিরিজ হারের পর সাকিব আল হাসান জানান, যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার কারণে সেরাটা দিতে পারছে না ক্রিকেটাররা। তার মতে, এখানকার উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই বাংলাদেশি ক্রিকেটারদের।
সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’
সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’
সাকিব জানালেন কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।'
'টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি