ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ আজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ১২:৯

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন।

অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন বিদেশি সরকারপ্রধান ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতকর্তা। এদিন মোদির সঙ্গে শপথ নেবেন ৩০ মন্ত্রীও।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দেড় মাসেরও বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর লোকসভা নির্বাচনে ফের জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তাই তারাই ফের গড়ছে সরকার। রোববার প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণের পাশাপাশি মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে ৩০ জন নির্বাচিত সংসদ সদস্যও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি রোববার শপথ নিলেও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন। এর মধ্যে বিজেপির মন্ত্রীদের সংখ্যাই বেশি হবে। জোটের অন্য দলগুলোর কয়েকজন সংসদ সদস্যও শপথ নিতে পারেন।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে মন্ত্রীরা আজ শপথ নেবেন, তাদের আজ সকালেই ফোন করে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদমাধ্যমগুলো বলছে।

বেশ কিছু সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতের এবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৮ থেকে ৮১ জনের মধ্যে হতে পারে। এছাড়া এবারের মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

শরিক দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি জানালেও, গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়- স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নিজের হাতেই রাখছে। আজই এই পদের মন্ত্রীরা শপথ নিতে পারেন।

এর পাশাপাশি রেল, শিক্ষা, সড়ক ও পরিবহন, আইন, তথ্য প্রযুক্তি, স্টিল, কয়লা ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্বও বিজেপি নিজের হাতে রাখবে। এই মন্ত্রীরাও আজ শপথ নিতে পারেন।

এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতকর্তা। শপথগ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠান চলার সময় যেকোনও অপরধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ