হজের সময় এবার মক্কায় থাকতে পারে প্রচণ্ড গরম
এ সপ্তাহের শেষে শুরু হয়ে যাবে হজ মৌসুমের চূড়ান্ত সময়। এরমধ্যেই সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করেছে, তারা বলেছে এ বছর হজযাত্রীরা বেশ কয়েকটি চ্যালেঞ্জর মুখোমুখি হতে পারেন। যার মধ্যে অন্যতম হলো ‘তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি’।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, “উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।” এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয় কাজ। এ বছর হজ শুরু হতে যাচ্ছে ১৪ জুন শুক্রবার।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এবার হজের সময় মক্কা ও পবিত্র স্থানগুলোর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া কেন্দ্র সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দিয়েছে।
তারা বলেছে, হজের সময় মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি হতে পারে। আর তাপমাত্রা গরম থেকে অতি গরম থাকতে পারে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হজযাত্রীদের অবশ্যই তাদের দেওয়া নির্দেশনা মানতে হবে। যেমন— সরাসরি সূর্যের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহা করা, পর্যাপ্ত পানি করা এবং অজ্ঞান হওয়া এবং গরমের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া।
হজের সময় এবার হজযাত্রীরা হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা দিয়েছে। আর হিটস্ট্রোক একটি জরুরি অবস্থা। এ সময় আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল খাওয়াতে হয়। হিটস্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতে, ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে হজযাত্রীদের।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি