ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ফাঁকা বাজারে চোখ রাঙাচ্ছে সবজি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৪ দুপুর ১১:৪

আর মাত্র দুদিন পরে ঈদ। গতকাল (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস শেষে পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছেড়েছেন অনেকে। আজকালের মধ্যে বাকিরা ঢাকা ছেড়ে নিজ গ্রামে ঈদ উদযাপন করতে যাবেন। ফলে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ফাঁকা ঢাকার বাজারেও চোখ রাঙাচ্ছে সব ধরনের সবজি। বলতে গেলে বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম বাড়তি যাচ্ছে। শুধুমাত্র মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা। বাকি সব সবজি ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, আজকের বাজারে প্রতি কেজি কাঁকরুল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, করোলা প্রতি কেজি ৬০, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হাবিবুর রহমান। তিনি বলেন, বাজার একেবারেই ফাঁকা, ক্রেতা নেই বললেই চলে। তবুও বিক্রেতারা সব ধরনের সবজি অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজারের ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, বাকি সব সবজি ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। ফাঁকা বাজারে বিক্রেতারা সবজির এমন বাড়তি দামের হাঁকডাক কেন দিচ্ছে, তা বুঝতে পারলাম না। বিক্রি কম সেই হিসেবে তো সবজির দাম তুলনামূলক কম হওয়ার কথা, ঢাকা শহর ছেড়ে অধিকাংশ মানুষ ইতোমধ্যে চলে গেছে, তবুও ফাঁকা বাজারে সবজির অতিরিক্ত বাড়তি দাম।

সবজির দাম বাড়তি বিষয়ে গুলশান সংলগ্ন লেকপার বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, আজ অতিরিক্ত বাড়তি দামে সব ধরনের সবজি কিনে আনতে হয়েছে। যে কারণে খুচরা বাজারে সবজির দাম বেশি। মূলত ঈদের সময় হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি ভর্তি ট্রাক বাজারে কম ঢুকেছে। সরবরাহ কম হওয়ায় দাম আজ বাড়তি। যেহেতু ঈদ করতে বেশিরভাগ মানুষ ইতোমধ্যে ঢাকা ছেড়ে চলে গেছেন, তাই বলতে গেলে ঢাকা শহর অনেকটাই ফাঁকা। আজ বাজারে ক্রেতা খুবই কম, তবুও সবজির দাম একটু বাড়তি যাচ্ছে। ঈদের আগে ও পরে কয়েকদিন একটু বাড়তিই বাজার যাবে। 

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ