ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ১২:০

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পৃথক বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। কম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে এ ভূকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।
বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং এএফপিকে বলেন, “ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে দেখি— ঘরের আসবাবপত্র কাঁপছে। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজ জানিয়েছেন, কম্পন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। সেই সঙ্গে তিনি বলেছেন, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কম।
এএফপিকে তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে যা জেনেছি—কিছু বাড়িঘর ভেঙে পড়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন ৩ জন।
সূত্র : এএফপি, ভয়েস অব আমেরিকা

Admin / Admin

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি