প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। পরে এই পদে তিনি সামাজিকবিষয়ক মন্ত্রীকে নিয়োগ করেছেন।
বরখাস্তকৃত প্রধানমন্ত্রী এক বছর আগেই ওই দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন এবং তার স্থলাভিষিক্ত হিসাবে সামাজিকবিষয়ক মন্ত্রী কামেল মাদৌরিকে নিযুক্ত করেছেন বলে তিউনিসিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের বুধবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে।
রয়টার্স বলছে, গত বছরের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে হাচানির নাম ঘোষণা করা হয়েছিল। বরখাস্ত করার কয়েক ঘণ্টা আগে হাচানি এক ভিডিও বার্তায় বলেছিলেন, দেশের খাদ্য ও জ্বালানির চাহিদা সুরক্ষিত করাসহ বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তার সরকার বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি করেছে।
বার্তাসংস্থাটি বলছে, দেশের অনেক অংশে বারবার পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। যদিও সরকার বলছে, তিউনিসিয়া ক্রমাগত খরায় ভুগছে যার ফলে পানি বণ্টনে কোটা ব্যবস্থা চালু হয়েছে।
অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে পানি হ্রাস পাওয়াকে কাইস সাইদ ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বলেছেন, বাঁধগুলো পানিতে পূর্ণ আছে। তবে দেশটির কৃষি মন্ত্রণালয় বলছে, বাঁধে পানির স্তর অত্যন্ত সংকটজনক এবং তা ২৫ শতাংশে নেমে গেছে।
চলতি বছরের অক্টোবরে তিউনিসিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট সাইদ সেই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তার প্রার্থিতা ঘোষণা করেছেন।
যদিও দেশের বিরোধী দল, মানবাধিকার গোষ্ঠী এবং প্রার্থীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
তাদের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে জয়ের পথ প্রশস্ত করার জন্য প্রেসিডেন্ট সাইদ প্রতিদ্বন্দ্বীদের ওপর বিধিনিষেধ জারির পাশাপাশি ভীতি প্রদর্শনের মতো কাজও করছেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি