ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:২

রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

গত ৬ আগস্ট সীমান্ত দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এটি সবচেয়ে বড় হামলা।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের তীব্রতাকে আরও বাড়াতে চায়।

তিনি বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক।

ল্যাভরভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্যকিছু চিন্তা না করেই ধরে নেয় যে, এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ