সপ্তাহে তিনদিন ছুটির যুগে প্রবেশ করল সৌদি
সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে পুরো বিশ্বজুড়েই। অনেকের ধারণা সাপ্তাহিক ছুটি যদি বেশিদিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিনদিনের ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব।
রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার অর্থ এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিনদিন ছুটি কাটাবেন। সৌদিতে সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে দুইদিন।
লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন নেটিজেনরা।সংবাদমাধ্যম আল এখবারিয়া বলেছে, লুসিডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সৌদিতে এটি অভূতপূর্ব নজির। তাদের এ উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন। যারমধ্যে আছে কর্মীদের উপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা।
এদিকে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।
সূত্র: গালফ নিউজ
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি