ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল সমাবেশ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১২:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। অন্যথায় শুধু ইসলামাবাদ নয়, পাঞ্জাবের মতো বড় শহরগুলোতেও তীব্র আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছে তারা।

বিভিন্ন মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি পাকিস্তানের তারকা রাজনীতিবিদ ইমরান খান। রোববার (৮ সেপ্টেম্বর) তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল পিটিআই। গত ফেব্রুয়ারিতে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর এই প্রথমবার শক্তি প্রদর্শনে নামলো দলটি।

যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করে ইসলামাবাদে প্রবেশের বেশ কয়েকটি পথ আগেই বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। তবু সব বাধা পেরিয়ে রাজধানীর সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, দেশটির বিভিন্ন অংশ থেকে দলবেঁধে রাজধানী অভিমুখে চলেছেন ইমরান খানের সমর্থকরা।

সমাবেশের উদ্বোধনী বক্তৃতায় পিটিআই প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেন, ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেবো না। জনতার উদ্দেশ্যে ভাষণে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ঘোষণা দেন, তাদের নেতাকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে যদি দুই সপ্তাহের মধ্যে আইনত মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই তাকে মুক্ত করবো।সমাবেশের ভাষণে একই হুঁশিয়ারি দেন পিটিআই নেতা শের আফজাল মারওয়াতও। তিনি জানান, ইমরান খানের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শিগগির পাঞ্জাবে সমাবেশ করবেন তারা। আফজাল বলেন, আমরা এক সপ্তাহের মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ৫০ হাজার মানুষ নিয়ে পাঞ্জাবে প্রবেশ করবো।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ