পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বয়কটের ঘোষণা রাজ্যপালের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজভবন থেকে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন রাজ্যপাল।
গত ৯ আগস্ট কলকাতার প্রথমসারির মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি করে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসকে ধর্ষণের পর খুনের ঘটনার উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই আবহে প্রতিবাদরত চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থনও জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতার রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, রাজ্যে যা ঘটনা ঘটছে তাতে আমি রাজ্যপাল হয়ে মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করবো। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবো না। কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকবো না।
এরপর রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, কলকাতা পুলিশ কমিশনার এই ঘটনায় যে ভূমিকা পালন করেছেন, তা সন্দেহজনক। একপ্রকার অপরাধমূলক বলা চলে। মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার বিরুদ্ধে অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করা উচিত।
একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই আঙুল তুলে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, গোটা রাজ্যের মানুষ আরজি কর ইস্যুতে বিচার চাইছেন। নির্যাতিতার পরিবার বিচার চাইছেন। কিন্তু রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনিই মুখ্যমন্ত্রী। সবাইকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমেছেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি