ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যার পর কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ৩০০ বন্দি। মূলত বিধ্বংসী বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়ার পর গত সপ্তাহের শুরুতে তারা পালিয়ে যান।
অবশ্য পলাতক বন্দিদের পুনরায় আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বংসী বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।
নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে।
আবুবকর বলেন, ‘ভয়াবহ এই বন্যা মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টারের পাশাপাশি শহরের স্টাফ কোয়ার্টারসহ কারাগারের দেয়ালগুলোকেও ভেঙ্গে দিয়েছে।’
পালিয়ে যাওয়া বাকি কয়েদিদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।
রয়টার্স বলছে, মাইদুগুরি হলো বোর্নো রাজ্যের রাজধানী যা গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়। ভারী বৃষ্টির পরে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করার পর বন্যা শুরু হয়।
এই বন্যায় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চিড়িয়াখানা ধ্বংস হয়ে গেছে এবং বন্যাকবলিত সম্প্রদায়গুলোতে কুমির ও সাপ ভেসে এসেছে।
আফ্রিকার এই দেশটির জরুরি সংস্থার মতে বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হয়েছেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি