ট্রাম্পকে ফের হত্যাচেষ্টা, আগ্নেয়াস্ত্রসহ আটক ১
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা হয়েছে। সৌভাগ্যবশত এবারও তিনি বেঁচে গেছেন। ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে তার প্রচারণা দল।
জানা যায়, রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে তাকে গুলি করে হত্যার চেষ্টা হয়। এ ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প গলফ খেলার সময় ঘটনাস্থলে একাধিক গুলির শব্দ শোনা গেছে। ওই সময় তার সঙ্গে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল ছিল। তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়।
এফবিআই বলেছে, আপাতদৃষ্টিতে এটি ট্রাম্পকে হত্যার চেষ্টা বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ভয় পাবেন না। আমি ভালো আছি এবং কেউ আঘাতপ্রাপ্ত হননি। ঈশ্বরকে ধন্যবাদ। তবে দুনিয়ায় এমন মানুষ আছে যারা আমাদের থামাতে যেকোনো কিছু করতে পারে। আমি আপনাদের জন্য লড়াই থামাবো না। আমি কখনো আত্মসমর্পণ করবো না। আমাকে সমর্থনের জন্য আপনাদের সবসময় ভালোবাসবো। আমাদের একতার মাধ্যমেই আমরা আমেরিকাকে আবারও মহান করবো।
এফবিআই, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় কর্মকর্তাদের এক যৌথ সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, গলফ কোর্সে ট্রাম্পের কাছাকাছি ছিলেন একজন সিক্রেট সার্ভিস এজেন্ট। তিনি রিসোর্টের সীমানার কাছে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পান এবং তাকে লক্ষ্য করে গুলি চালান।
সন্দেহভাজন ব্যক্তি পাল্টা গুলি চালিয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়।গুলির পরপরই ওই ব্যক্তি কালো রঙের গাড়িতে চড়ে একটি জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যান। তবে শিগগির তাকে খুঁজে বের করে আটক করে নিরাপত্তাকর্মীরা।
ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, একটি গো প্রো ক্যামেরা, আগ্নেয়াস্ত্র স্কোপ এবং একটি একে-৪৭ ধরনের রাইফেল উদ্ধার করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি