নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
Admin / Admin
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
তারেক রহমানের ধানের শীষের পক্ষে -১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের গণজোয়ার
মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনে বিএনপির বিজয় র্যালিতে শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব
দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল