ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট দিশানায়েকে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১:৩২

পুর্বপ্রতিশ্রুতি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিলেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে। বুধবার এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড। মঙ্গলবার মধ্যরাতে তিনি এ বিষয়ে একটি সরকারি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং অফিসাররা ৪ অক্টোবর থেকে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ করতে শুরু করবেন। ১১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের পর নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসবে আগামী ২১ নভেম্বর।

নির্বাচনী প্রচারণার সময় তিনি একাধিকবার বলেছেন, ক্ষমতায় এলে পার্লামেন্টে ভেঙে দেবেন। সবকিছু নতুন করে শুরু করবেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আবারো জানান, ক্ষমতায় এলে দুই-তিন দিনের মধ্যেই এর উদ্যোগ নেবেন। যে পার্লামেন্টে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই, সেই পার্লামেন্ট রাখার অর্থ নেই।

এর আগে এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই দিশানায়েকে বলেন, দেশের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছে, তার অবসানে কোনো জাদুকরী সমাধান তার কাছে নেই। তবে এই সংকট থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাইবেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট দিশানায়েকে প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার মিত্র হরিনি আমারাসুরিয়াকে নিয়োগ দিয়েছেন। শ্রীলঙ্কার ইতিহাসে তিনিই হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট মন্ত্রিসভার নেতৃত্ব ও আইনপ্রণেতাদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন। অন্যদিকে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন প্রেসিডেন্টের সহকারী হিসেবে এবং ক্ষমতাসীন দলেরও নেতৃত্ব দেন তিনি।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ