ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ১১:৩৫

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

এনডিটিভি বলছে, ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।

গত কয়েক বছরে এই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।

এর আগে চলতি বছরের এপ্রিল এবং মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সেনা নিহত হয়েছিল। এই অঞ্চলটি ২০০৩ সাল থেকে ২০২১ সালের মধ্যে মোটামুটি শান্তই ছিল, কিন্তু এরপর থেকে সেখানে ঘন ঘন সংঘর্ষ ঘটতে শুরু করে।

গত দুই বছরে ওই এলাকায় ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

Admin / Admin

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি

বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সেই ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আমিরাত

ওআইসির অসাধারণ মন্ত্রী পর্যায়ে সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশ পুনরায় সমর্থন জানিয়েছে

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

বাংলাদেশ-ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

কৃষি উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে মহাপরিচালক কু ডংইউ (Qu Dongyu) বৈঠক অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের কল্যাণে OIC-এর উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ: ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রীদের সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা

যু*দ্ধ বিরতি চুক্তি সই, শান্তির ইঙ্গিত গাজায়