ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের যুবক নিহত


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:৫৭

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো:আয়নাল হক (৩৫) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত আয়নাল সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া6 গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছোট ছেলে।জানা যায়,আর্থিক সংকটের জন্য,উন্নত জীবনের আশায় ঋণগ্রস্থ হয়ে আয়নাল প্রায় দেড় বছর আগে সৌদি আরব যান। নিহত আয়নাল মঙ্গলবার সকালে গাড়ী চাপায় গুরুতর আহত হয়।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। নিহত আয়নালের দুই কন্যা সন্তান রয়েছে। আয়নাল হকের বড় ভাই জয়নাল হক বলেন,আমার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনতে চাই। সরকারের কাছে আমি দাবি জানাই সরকার যেন দ্রুত আমার ভাইয়ের লাশ দেশে আনার ব্যবস্থা করে দেয়। সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন,প্রবাসী কল্যাণ মন্রাণালয়ের মাধ্যমে আবেদন করলে আয়নাল হকের পরিবারকে সহযোগিতা করা হবে। জামায়াতে ইসলামীর বরাইদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো:আব্দুস সাত্তার আয়নাল হকের মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে যায় সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্য দেখা যায়। আশেপাশের এলাকায় কান্নায় ভারি হয়ে উঠছে।নিহত এই পরিবারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবে বলে জানান এই জামায়াত নেতা। 

Rp / Rp

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ