ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভয়ানক ভুল করেছে ভারত: জাস্টিন ট্রুডো


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:৪১

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা মামলাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে আরও একহাত নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর আল জাজিরার। 

বুধবার (১৬ অক্টোবর) ট্রুডো বলেছেন, শিখ ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ভারতের এমন পদক্ষেপকে ভয়ানক ভুল বলে উল্লেখ করেছেন ট্রুডো। 

কানাডার প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, নিজ্জর হত্যাকাণ্ডটি ছিল ভারতের ব্যাপক অভিযানের অংশ, যেখানে ভারতীয় সরকারের প্রতিনিধিরা কানাডার অভ্যন্তরে ভিন্নমতাবলম্বীদের সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছে। 

স্থানীয় পুলিশের তদন্তের বরাত দিয়ে ট্রুডো বলেছেন, কানাডিয়ানদের প্রতি সহিংসতা… ভারত সরকার দ্বারা পরিচালিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সরাসরি জড়িত ছিল। 

এদিকে কানাডার এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ভারত। এর আগে গত সোমবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, কানাডা থেকে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই তালিকায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাও রয়েছেন। একইসঙ্গে কানাডার ৬ জন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডায় ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কূটনীতিকদেরকে ভিত্তিহীনভাবে নিশানা করা গ্রহণযোগ্য নয়। অভিযোগের স্বপক্ষে তেমন কোনও প্রমাণ দেখতে পারেনি কানাডা।

Admin / Admin

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি