ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সব রেকর্ড ভাঙল সোনার দাম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ১২:২০

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩০০ দিরহাম ছাড়িয়ে গেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের বরাতে খালিজ টাইমস জানায়, হলুদ ধাতুর ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে ৩০০ দশমিক ২৫ দিরহামে বিক্রি হচ্ছে। একইভাবে সাধারণ ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে গেছে।

অপরদিকে বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৩২৪ দশমিক ২৫ দিরহামে বিক্রি হয়েছে। বুধবার বাজার বন্ধের সময় এ ক্যাটাগরির সোনার দাম ছিল প্রতি গ্রাম ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।

একই সময় শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার।এ ব্যাপারে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ ডিলিন উ বলেন, অধিকাংশ জি-১০ মুদ্রায় সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই বৃদ্ধিটি শুধু মুদ্রার গতিশীলতার পরিবর্তে প্রকৃত সোনার চাহিদাকে প্রতিফলিত করে। 

এদিকে চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৮ সেপ্টেম্বর রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভরিতে সর্বোচ্চ ১,২৬০ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৭,৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১,১৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ১২,৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২,২৮৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ