ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো সৌদি আরব-মালয়েশিয়া
ইরানে তিনটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া।
সৌদি আরব জানিয়েছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধীতা করে সৌদি আরব। তাছাড়া এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন সংঘাতও চায় না সৌদি আরব।
একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা কমানোরও আহ্বান জানিয়েছে দেশটি।এদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে মালয়েশিয়াও। এই হামলাকে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ধারাবাহিক সংঘাতের ইতি টানার কথা বলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে অঞ্চলটি যুদ্ধের দ্বারপ্রান্তে বলেও জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
Admin / Admin
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে