ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘ
ইরানে ইসরায়েলের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি। শনিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে দেয়া ওই পোস্টে রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি। আইএইএ’র পরিদর্শকেরা নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এক্সে দেয়া ওই পোস্টে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা ছাড়াও এর সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো কাজে বিচক্ষণতা ও সংযমের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার গভীর রাতে ইসরায়েল ইরানে হামলা চালায়। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়। পরবর্তীতে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি