ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

আরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরায়েল : নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:১৪

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৩ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধ শেষ হলে এই চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, ইরানের প্রক্সি হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে আরও আরব দেশের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি।

পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, “যেদিন হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না এবং হিজবুল্লাহ আর আমাদের উত্তর সীমান্তে থাকবে না, আমরা তেমন দিনের জন্য এই দুটি ফ্রন্টকে স্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি বলেন, “আমি ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরের কয়েক বছর আগে যে প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছিলাম তা চালিয়ে যেতে এবং আরও কিছু আরব দেশের সাথে (চুক্তির মাধ্যমে) শান্তি অর্জন করার আকাঙ্ক্ষা করছি।”

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে হওয়া চুক্তির অধীনে ইসরায়েল চারটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দেশগুলো হচ্ছে— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান।

তারপর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল অন্যান্য দেশগুলোকেও — বিশেষ করে সৌদি আরবকেও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। যদিও রিয়াদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

নেতানিয়াহু আরও বলেন, “এই দেশগুলোসহ অন্যান্য দেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, যারা আমাদের ওপর হামলা চালায় — ইরানের অশুভ অক্ষ — আমরা তাদের ওপর আঘাত হানছি। এসব দেশ আমাদেরই মতো একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের আকাঙ্ক্ষা পোষণ করে।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ