দুবাইয়ে গুরুতর ঘটনা, বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙল জারদারির
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মূলত বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।
তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) দুবাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন।
মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট জারদারির পায়ে চার সপ্তাহের জন্য ওই প্লাস্টার কাস্ট থাকবে এবং তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার পর প্রেসিডেন্ট জারদারিকে তার বাসভবনে স্থানান্তরিত করা হয়।
এদিকে পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ফোন করেছেন এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খোঁজ-খবর নিয়েছেন।
বিলাওয়ালের সাথে টেলিফোনে কথোপকথনের সময় জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন ফজল।
এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আগামী সোমবার থেকে চার দিনের সফরে চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে তিনি বেইজিংয়ে যাবেন না। কূটনৈতিক সূত্র অনুসারে, এই সফরটি ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল এবং এই সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও বৈঠকের কথা ছিল জারদারির।
ওই বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) পাশাপাশি পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে তাদের আলোচনা করার কথা ছিল।
একইসঙ্গে ওই সফরের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট জারদারির সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতেও যোগ দেওয়ার কথা ছিল। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট জারদারি হয়তো আগামী মাসে চীন সফর করতে পারেন।
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি