ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমোলা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আর এই শেষমুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।
রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।
যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।
দ্য রেজিস্টার পত্রিকা বলছে, নারীদের — বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের — ভোট কমলার দিকে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে ৮ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছিলেন।
অবশ্য নভেম্বর মাসের প্রথম দুইদিনে পরিচালিত অন্য একটি জরিপে পাওয়া গেছে উল্টো চিত্র। এমারসন কলেজ পোলিং/রিয়েলক্লিয়ারডিফেন্স’র পরিচালিত একটি জরিপে কমালার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে।
Admin / Rp
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি