ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বরগুনায় ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান


মোস্তফা কাদের,  বরগুনা  photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৫:৫৪

ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বরগুনা শহরে অভিযান চালিয়েছে  পরিবেশ আদালত  । অভিযানকালে বরগুনা বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে নয়  কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টা থেকে এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ।

অভিযানের সময় বরগুনা থানা পুলিশ, নৌবাহিনীর  সদস্য ও পরিবেশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ বলেন, বর্তমান সরকার  সারাদেশে  পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের এ উদ্যোগ কে কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিচার বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। 

তিনি আরো বলেন, বৃহস্পতিবার অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি মামলার বিপরীতে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। 

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২