ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ উপদেষ্টার সাথে ইউনিসেফ এর প্রতিনিধির সাক্ষাৎ


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৩:৪৮

আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে বাংলাদেশের ইউনিসেফ প্রতিনিধি শিশু সুরক্ষার প্রধান Natalie McCauley এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ড‌. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার সুন্দর বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রতিটি শিশু ও কিশোর- কিশোরীদের জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষামূলক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠী ও বাবা-মাকে সম্পৃক্ত করে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে সরকার ও ইউনিসেফ। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি শিশু উন্নতি লাভ করতে পারবে এবং তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি পারস্পারিক সম্পর্ক বজায় রাখতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন।

ইউনিসেফ প্রতিনিধি শিশু সুরক্ষা চিফ নাটালি ম্যাককলি বলেন, প্রতিটি শিশুর একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব এবং কমিউনিটি নেতৃত্বাধীন কর্মপদ্ধতির মাধ্যমে আমরা পরিবারকে শক্তিশালী করার জন্য বিনিয়োগের মাধ্যমে সহিংসতা এবং ক্ষতিকারক অনুশীলন থেকে ১৬ লাখেরও বেশি শিশু ও নারীকে সুরক্ষা প্রদান করতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। তিনি পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

Rp / Rp

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ