ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ রাত ৯:১৩

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশালিস্ট Sabah Moyeen এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় Sabah Moyeen বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান। 

এ সময় উপদেষ্টা বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করছি । তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে। এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।

সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।

Rp / Rp

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি