ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশ বান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর-- ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম শাখাওয়াত হোসেন


এম এস হোসাইন photo এম এস হোসাইন
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:৫৭

জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন(আইএমও) কাউন্সিল এর ১৩৩তম অধিবেশনে বক্তব্য প্রদান কালে এ মন্তব্য করেন। 

এ সময়ে উপদেষ্টা উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রসমূহকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, "বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম পরিচালনায় আইএমও এর অনুসৃত নীতি অনুসারে গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর। এছাড়াও জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে কাজ করছে সরকার। চট্টগ্রাম বন্দর সংলগ্ন বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্র বন্দরকে গ্রীন পোর্টে রুপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দরকেও গ্রীন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকারের গৃহীত পরিবেশবান্ধব এ সকল বৃহৎ কর্মযজ্ঞে বিনিয়োগ করতে উন্নত রাষ্ট্র সমূহকে উদাত্ত আহবান জানাচ্ছি।"

বাংলাদেশের বিশ্বমানের মেরিন একাডেমী গুলোতে আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস (এসআইডিএস) ভুক্ত দেশসমূহের ১০ জন মেধাবী মেরিন ক্যাডেটকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। 

সোমালিয়া উপকূলসহ আন্তর্জাতিক বিভিন্ন নৌ রুটে জলদস্যুদের জাহাজ ছিনতাই, নাবিকদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়ায় নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেন।তিনি আন্তর্জাতিক সস্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান কামনা করেন। বিশ্ব নেতৃবৃন্দের রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্য এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উপদেষ্টা অভিমত ব্যক্ত করেন। তিনি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক টেকসই ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক শিপিং পরিচালনায় আইএমও কাউন্সিল এবং বিশ্ব নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিলের ১৩৩তম অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। 

Rp / Rp

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ