ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার
রুশ বাহিনী ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টোরেট অব ইন্টেলিজেন্স (হুর)। ইতোমধ্যে গত বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারও করেছে রাশিয়া।
শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সেগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়।
এক বিবৃতিতে ইউক্রেনের সেনা গোয়োন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোতে ছুঁড়েছে রাশিয়া, সেটির গতি প্রতি ঘণ্টায় ১৩ হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি। আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর ১৫ মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
পরে শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দিনিপ্রোতে নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে রুশ বাহিনী। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি হারে ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি।
ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা কেদির মিসাইল কমপ্লেক্সে এবং এটির প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ২০২১ সালের জুন মাসে।
এদিকে কেদির মিসাইল কমপ্লেক্সের উপপ্রধান ভাদিম স্কিবিৎসি সম্প্রতি সংবাদিকদের জানিয়েছেন, ওরেশনিকের মতো বা তার চেয়েও বেশি বিধ্বংসী ক্ষমতা ও গতি সম্পন্ন আরও ১০ ক্যাটাগরির পর্যাপ্ত সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে তাদের কাছে।
আন্তর্জাতিক সমরাস্ত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) দিয়েছে যুক্তরাষ্ট্র। সাধারণ যে কোনো ক্রুজ বা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনেক আগেই ধ্বংস করে দিতে পারে থাড।
তবে তীব্র গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র থাডকে ফাঁকি দিতে সক্ষম। এ কারণে রুশ বাহিনী ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে। শুক্রবার এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ বাহিনীর কাছে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের বড় মজুত রয়েছে।
সূত্র : রয়টার্স
Admin / Admin
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি