৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী
রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৫৩)।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ০৪:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকাল ০৫:০৫ ঘটিকায় ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগী পলাতক মো: মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত হারুন।
মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied