বিজিবি’র অভিযানে নভেম্বর মাসে ১৭২ কোটি ২ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭২ কোটি ২ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৭০ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৭৯৫ গ্রাম রুপা, ১৫,৭০৩টি শাড়ী, ২২,৮৪০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৪,৪০৬টি তৈরী পোশাক, ২৯,৫২৯ মিটার থান কাপড়, ২,৯০,৯০০টি কসমেটিক্স সামগ্রী, ৭,৬৬১টি ইমিটেশন সামগ্রী, ১৫,৬৮৯ ঘনফুট কাঠ, ৬,৮২৮ কেজি চা পাতা, ৪,১৬,৭২৭ কেজি চিনি, ৫,৭১৩ কেজি সার, ১,৩৩,৩৭০ কেজি কয়লা, ৭২০ ঘনফুট পাথর, ১০০০ ঘনফুট বালু, ৫৯৩টি মোবাইল ডিসপ্লে, ৩৬,২২৩টি চশমা, ৮,৬২৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৪৯,৭৫৪ কেজি বাংলাদেশী রসুন, ২২,৯১৬ কেজি জিরা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৭টি ট্রলি, ১৬২টি নৌকা, ৫০টি সিএনজি/ইজিবাইক, ৭৮টি মোটরসাইকেল, ১১টি ভ্যান গাড়ি এবং ২৩টি বাইসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৮টি গান জাতীয় অস্ত্র, ০১টি রাইফেল, ০১টি রিভলবার, ০৭টি ককটেইল, ০৪টি ম্যাগাজিন এবং ৪২১ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯,৬৬,৬৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ৭৩৭ গ্রাম হেরোইন, ২৩,৪৪৯ বোতল ফেনসিডিল, ১৫,৫৪৯ বোতল বিদেশী মদ, ৩৯৩ লিটার বাংলা মদ, ৮০৫ ক্যান বিয়ার, ১,৩০৯ কেজি গাঁজা, ১,২৫,১১৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১,৫০,৯২২টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,২৩৯ বোতল ইস্কাফ সিরাপ, ১৮ কেজি ৮৯৮ গ্রাম কোকেন, ৫৯০ বোতল এমকেডিল/কফিডিল, ১১,৪৫,০৯৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১৪,৪৩৬ টি এ্যানগ্রো/সেনেগ্রা ট্যাবলেট, এবং ২৩ বোতল এলএসডি ।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশী নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ২,৫৯৭ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।
Rp / Rp
শেখেরটেক এলাকা হতে মোঃ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) 'কে ০১টি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে র্যাব-২
৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ
৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার
১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ
রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ
২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
পল্টন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ডিএমপির জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার
কোস্টগার্ডের অভিযানে দুই কোটি ৫০ লক্ষ টাকার ই'য়া'বা'সহ দুই মাদক পাচারকারী আটক