বংশালে ১৭২ বোতল ফেনসিডিল নারী মাদক কারবারিসহ গ্রেফতার দুই
রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোছাঃ আকলিমা খাতুন (৩৮) ও ২। নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।
সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেল ০৪.০০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied