রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে কাতারের জোরাল সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে কাতারের জোরাল সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় দোহায় হোটেল শেরাটনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন সালেহ আল খোলাইফির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।বৈঠকে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিল বাংলাদেশে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তিনি জানান,প্রায় ১২ লাখ রোহিঙ্গা ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের মনোযোগ আকর্ষণ ও প্রচেষ্টা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আহবানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতিক্রমে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের বিষয়ে কাতার সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি হাই রিপ্রেজেন্টেটিভকে জানান, রোহিঙ্গাদের অমানবিক পরিস্থিতি ও মুসলমান হিসেবে রোহিঙ্গাদের বিষয়টিকে কাতার বিশেষ গুরুত্বারোপ করে থাকে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিন সালেহ আল খোলাইফি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল বলে অবহিত করেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কাতারের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জনগণকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ও মিশন উপপ্রধান মো: ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
Rp / Rp
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি
বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ
Link Copied