কদমতলীতে ২৪ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিটিটিসি
রাজধানীর কদমতলী এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ সাগর (২৬), ২। মোঃ রতন মুন্সী (৩৭) ও ৩। মোঃ আরিফ শেখ (২৭)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১১:০০ ঘটিকায় কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস এন্ড ক্যানাইন টিম ।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের অবৈধ অস্ত্র প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানেতে পারে, রাত ১০:০০ ঘটিকায় কদমতলীর মাতুয়াইল এলাকার সেন্টু ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০:৩০ ঘটিকায় টিমটি মাতুয়াইলের সেন্টু ফিলিং স্টেশনের সামনে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১০:৪০ ঘটিকায় উক্ত স্থানে সন্দেহভাজন একটি নীল রঙয়ের টাটা মিনি পিকআপ ও পিকআপে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় পিকআপটির পিছনে গাঁজা রয়েছে এবং তাদের দেখানো মতে ২৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার পলাতক আসামি খায়েরের নিকট থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে পলাতক আমির শেখ ও সোহেলের নিকট হস্তান্তর করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিলো। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অবৈধ মাদক সংগ্রহ করে কদমতলী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
কদমতলী থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০
মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র্যাব-২
Link Copied