ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিমানবন্দর থানা কর্তৃক ছয় মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৩:২০
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ছয় মামলার আসামি মোঃ অন্তর (২৪) কে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।
 
আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ০১:৫০ ঘটিকায় বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, বিমানবন্দর গোলচত্বরে এক ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্তর কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত অন্তরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
 
উল্লেখ্য, গ্রেফতারকৃত অন্তরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ আরো ছয়টি মামলা রয়েছে।
 
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২