ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১:৭
রাজধানীর কমলাপুর এলাকা থেকে একটি পিকআপের পেছনে ধানের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হানিফ মিয়া (৩০)।
 
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২:৫০ ঘটিকায় কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম ।
 
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে কমলাপুর রেলস্টেশন ডিপোর সামনে পাকা রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টিমটি দুপুর ১২:৫০ ঘটিকায় সেখানে পৌঁছালে তিনজন ব্যক্তিকে একটি পিকআপ গাড়িসহ অবস্থান করতে দেখতে পায়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন কৌশলে সেখান থেকে পালিয়ে যায় ও তখন হানিফ নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় হানিফের দেখানো মতে পিকআপ গাড়িটির পিছনে ২০ বস্তা ধানের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৪০ কেজি এবং আনুমানিক মূল্য আট লক্ষ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং মাদক লুকানোর কাজে ব্যবহৃত ২৪ বস্তা (২০ মণ) ধানও জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত একজন ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হানিফ এবং পলাতকরা জব্দকৃত গাঁজা গাড়িযোগে পরিবহন করে বেচা-কেনার জন্য ওই স্থানে অবস্থান করছিলো। 
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২