ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৭৭ বোতল বিদেশী ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ১৭-১২-২০২৪ দুপুর ৩:২৯
১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি.রাজধানীর বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনের রাস্তা থেকে ৭৭ বোতল বিদেশি ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু (৩৮) ও মোঃ মেহেদী হাসান (৩২)।
 
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর হতে প্রাইভেটকার ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
 
মতিঝিল থানা সূত্র জানায়, সোমবার দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লক্ষ ৩১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। 
 
থানা সূত্রে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২