ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাড্ডায় চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ১০:৫৪
০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর বাড্ডায় স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলার পলাতক আসামি ভিকটিমের স্বামীকে পঞ্চগড় থেকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম কমল লাল (ধর্মান্তরিত নাম মোঃ ইয়াসিন)। 
 
সোমবার (৬ জানুয়ারি ২০২৫) দুপুর ১২:১০ ঘটিকায় পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
 
বাড্ডা থানা সূত্রে জানা যায়, নিহত বিথী আক্তার (২৪) গ্রেফতারকৃত কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মোঃ ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করে। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জের ধরে গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে কমল লালকে তালাকের নোটিশ প্রেরণ করে বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৩:০০ঘটিকার দিকে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের মধ্যে দেখা হয়। এসময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কমল লাল অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে তার সাথে রাখা ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করে গুরুতর আহত করে। আহত বিথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিথী আক্তার মারা যায়। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগির বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিল।
 
থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পঞ্চগড় জেলার বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্ৰেফতার করা হয়। 
 
বাড্ডা থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২