ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ জাতিসংঘের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৩৬

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশে সকলের মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এছাড়া সকল পক্ষকে যেকোনও ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ও এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনও ব্যবস্থা নেবে কিনা তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, তথাকথিত নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? গেল সপ্তাহান্তে একতরফা সেই ডামি নির্বাচন ভোট কারচুপি, ভীতি প্রদর্শন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে দেখেছি আমরা।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ইস্যুতে আগেও কথা বলেছি। মহাসচিব খুব স্পষ্টভাবে সকল পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য মানবাধিকার এবং সকলের জন্য আইনের শাসন পাওয়ার অধিকার সম্পূর্ণভাবে সম্মান করার বিষয়টিও যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতে ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব (আন্তোনিও গুতেরেস) উদ্বিগ্ন।

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ