প্রতারণার ফাঁদে পা না দিতে সতর্ক করলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার
আজ(৩১ জানুয়ারি) শুক্রবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে।উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি বা সমঝোতা স্মারক নেই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদেরকে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে।এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে।হাইকমিশন বলছে, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
Rp / Rp
মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ
আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি
৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে
সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি