ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১:৫৬
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ।
 
গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল হোসেন (৩৫) ও মোঃ আরাফাত হোসেন (২১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৬:৩০ ঘটিকায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
 
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনের সড়কে কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে সকাল ৬:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রুবেল ও আরাফাতকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২