৮ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ
২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর তুরাগ এলাকা থেকে আট কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওমর ফারুক (২৬) ও মোঃ সুলেমান (৩০)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৫০ ঘটিকায় তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তুরাগ থানাধীন ধউর বেড়িবাঁধ পুলিশ বক্সের সামনে কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ফারুক ও সুলেমানকে আট কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০