ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মুম্বাই-গুয়াহাটিগামী ভারতীয় বিমানের জরুরি অবতরণ ঢাকায়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ১২:৪৬

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়া ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার ভোর চারটার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি।

ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু প্রবাল কুয়াশার কারণে গুয়াহাটি বিমানবন্দরের রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় প্লেনটি ঘুরে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটিতে রয়েছেন ১৭৮ জন যাত্রী। এই যাত্রীদের মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইয়ং কংগ্রেস মুম্বাই শাখার নেতা সুরজ সিং ঠাকুরও রয়েছেন। সকালে এক এক্সবার্তায় তিনি জানান, কারো কাছে পাসপোর্ট না থাকায় যাত্রীদের কেউই বিমান থেকে নামতে পারছেন না।

সকালের এক্সবার্তায় সুরজ সিং ঠাকুর বলেন, ‘ভারত জোড়ো নয়া যাত্রায় যোগ দিতে মুম্বাই থেকে ইম্ফলের (মণিপুর রাজ্যের রাজধানী) রওনা হয়েছিলাম। গুয়াহাটি থেকে ইম্ফলে রওনা হওয়ার কথা ছিল। এখন ঢাকায় আছি। দেখা যাক কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’

‘যে ফ্লাইটটিতে আমি আছি, সেটির যাত্রীরা গত ৯ ঘণ্টা ধরে বিমানটিতে অবস্থান করছেন।’

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেই বার্তায় এই পরিষেবা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে সমস্যার কারণে আমাদের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে— সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য আমাদের টিম কাজ করছে। আশা করছি শিগরিই ঢাকায় আমরা একটি ডাইভারশন ফ্লাইট পাঠাতে পারব।’

সূত্র : এনডিটিভি

Admin / Admin

মস্কোতে রুশ সিনেটের ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ 

আজারবাইজানের বাকুতে ডি-৮ জ্বালানি মন্ত্রীদের প্রথম গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য আমাকে মনোনীত করার  আমি বিনয় ও শ্রদ্ধার সাথে ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করছি

৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি

বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ