আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
অদ্য ০৭ মার্চ ২০২৫ খ্রি.রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ এরশাদ মিয়া (৪০) ও মোঃ রাবিক মিয়া (৩২)।
আজ শুক্রবার (০৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা।
ডিবি সৃত্রে আরও জানা য়ায়, গ্রেফতারকৃরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০