ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১২:৩৫

রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- সোনা আলী (৫৮) ও মোঃ আমান উল্লাহ (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় দারুসসালাম থানাধীন পর্বত সিনেমা হল সংলগ্ন হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ ২০২৫ খ্রি.) রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য পর্বত সিনেমা হল সংলগ্ন হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি সোনা আলী ও মোঃ আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৮৮ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২