এভাবে বললে বিচার বিভাগ ভেঙে পড়বে : নুরকে হাইকোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, আপনারা রাজনৈতিক নেতা। ভবিষ্যতে হয়ত রাষ্ট্র পরিচালনায় আসবেন। তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার বক্তব্য যেভাবে পত্রিকায় এসেছে, এভাবে বলে থাকলে বিচার বিভাগ ভেঙে পড়বে।
বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
শুনানির শুরুতে নুরের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, আপনারা আদালত অবমাননার রুল দিয়েছেন। রুলের ব্যাখ্যা দিতে আমাদের সময় প্রয়োজন।
তিনি বলেন, নুরুল হক নুরের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে উনি সেভাবে বলেননি। রুলের ব্যাখ্যায় আমরা প্রকৃত বক্তব্য তুলে ধরবে। আশা করি আমাদের ব্যাখ্যায় আপনারা অখুশি হবেন না।
এসময় আদালত বলেন, আমরাও চাই বক্তব্য ডিফারেন্ট হোক। কারণ পত্রিকায় যেভাবে এসেছে, এভাবে বললে তো বিচার বিভাগ ভেঙে পড়বে। আপনারা রাজনৈতিক নেতা। ভবিষ্যতে হয়ত রাষ্ট্র পরিচালনায় আসবেন। তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।
আইনজীবী বলেন, বিচার বিভাগকে ছোট করে কেউ কথা বলুক, এটা আমরাও চাই না। বিচার বিভাগ না থাকলে তো আমরাও থাকব না।
শুনানি শেষে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে নুরুল হক নুরকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেন হাইকোর্ট। সেদিনও তাকে আদালতে হাজির থাকতে হবে বলে আদেশ দেওয়া হয়।
আদালতে নুরের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট এস এম নূরে এরশাদ সিদ্দিকী, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
Admin / Admin
ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিঃ চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার
সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই; উদ্ধার করলো বংশাল থানা পুলিশ
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আহমেদ (২৫)’কে গ্রেপ্তার করেছে র্যাব-২
১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিটিসিএল-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি
তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি