ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

৪৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৩:৩৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আয়শা সিদ্দিকা (৩১)।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) বিকেল ০৫:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আয়শাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। এ সময় তার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল  ০৫:৪৫ ঘটিকায়  যাত্রাবাড়ীর জনপদের মোড় সংলগ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে আয়শা নামের উক্ত নারীকে গ্রেফতার করা হয়। এ সময় আয়শার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আয়শা পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন  যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২