ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মিরপুরে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৩:৫৬

রাজধানীর মিরপুর থানাধীন কল্যানপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুদ রানা (৩৫) ও (২) মোঃ শাহাবুদ্দিন (২৮)।

গতকাল বুধবার (০৭ মে ২০২৫ খ্রি.) বিকাল ৪:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন কল্যানপুরের রেডিও কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার বিকালে থানার একটি টহল টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ডাকাত দলের সদস্যরা কল্যানপুর রেডিও কলোনী এলাকায় একটি পরিত্যাক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Masum

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২